News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রিজ নির্মাণে বিজেপির নামধারী দুষ্কৃতিদের বাধা দেওয়ার অভিযোগ, আতঙ্কে কাজের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ
Image

ব্রিজ নির্মাণে বিজেপির নামধারী দুষ্কৃতিদের বাধা দেওয়ার অভিযোগ, আতঙ্কে কাজের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ

আগরতলা, ২১ জানুয়ারি: মোহনপুর মহকুমাধীন ১ নং সিমনা বিধানসভার ধনিয়াভাঙ্গা এলাকায় একটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় একটি উন্নয়নমূলক ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। তবে কাজ শুরুর কয়েক দিনের মধ্যেই নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে।

অভিযোগ অনুযায়ী, মুখে কাপড় বাঁধা অবস্থায় প্রায় ১০ থেকে ১২ জন দুষ্কৃতী ৫টি বাইকে করে নির্মাণস্থলে হাজির হয়। তারা কাজ চালু রাখার জন্য সাইড ম্যানেজারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। ওই দুষ্কৃতীরা নিজেদের শাসক দল বিজেপির সমর্থক বলে পরিচয় দেয়। শুধু তাই নয়, সরকার শরিক দল আই.পি.এফ.টি’র নামও জড়িয়ে একাধিক ফোন কলের মাধ্যমে কাজের জন্য বড় অঙ্কের টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

গোটা ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্থানীয় ভি.সি চেয়ারম্যান। তিনি বলেন, রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মার প্রচেষ্টায় এই উন্নয়নমূলক ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এই ধরনের কাজে কোনওভাবেই বাধা দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, “যদি এতটাই ক্ষমতা থাকে, তবে ব্রহ্মকুন্ডে চলমান ১২ কোটি টাকার কাজেও গিয়ে বাধা দিয়ে দেখাক।”

ভি.সি চেয়ারম্যানের অভিযোগ, জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজ করতে গেলেও শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন সংশ্লিষ্ট সাইড ম্যানেজার ও কর্মীরা।

এখন দেখার বিষয়, এই উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top