News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে বাগান মালিক গ্রেপ্তার, জেল হেফাজতে প্রেরণ
Image

ধর্মনগরে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে বাগান মালিক গ্রেপ্তার, জেল হেফাজতে প্রেরণ

আগরতলা, ২০ জানুয়ারি:ধর্মনগরে এক বাগানে কর্মরত এক পরিচারিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে বাগান মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধর্মনগরে। অভিযোগকারী পরিচারিকা জানান, তিনি শ্রীপুর ত্রিশামবাগানে কাজ করতেন। ওই বাগানের মালিক মিহির নাথ দীর্ঘদিন ধরেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ সৃষ্টি করতেন। বারবার বাধা দেওয়া সত্ত্বেও অভিযুক্ত জোরপূর্বক বেশ কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এর ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। বর্তমানে গর্ভস্থ শিশুটিকে নষ্ট করে দেওয়ার জন্য অভিযুক্ত মিহির নাথ নিয়মিত চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করেন নির্যাতিতা।
এই অভিযোগের ভিত্তিতে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে ধর্মনগর মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে মঙ্গলবার গভীর রাতে ধর্মনগর মহিলা থানার পুলিশ অভিযুক্ত মিহির নাথকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রাধাকান্ত দাস জানান, নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এদিন অভিযুক্তকে ধর্মনগর আদালতে তোলা হলে বিচারক অপরাজিতা সিনহা তার বেল পিটিশন খারিজ করেন। বিচারকের নির্দেশে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত মিহির নাথকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top