News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪৮তম ককবরক দিবসের অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়ে দুর্নীতির অভিযোগ
Image

৪৮তম ককবরক দিবসের অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়ে দুর্নীতির অভিযোগ

আগরতলা, ১৯ জানুয়ারি : ৪৮তম ককবরক দিবস উপলক্ষে পোস্টঅফিস চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছোট ছাত্র-ছাত্রীদের খাবার বিতরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানে আগত ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া খাবারের বক্স আকারে বড় হলেও ভিতরে খাবারের পরিমাণ ছিল অত্যন্ত নগণ্য।

সূত্রের খবর, সকাল প্রায় ৭টা নাগাদ অনুষ্ঠানে পৌঁছানো ছাত্র-ছাত্রীরা দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও পর্যাপ্ত খাবার পায়নি। প্রতিটি খাবারের বক্সে বড় একটি প্যাকেট থাকলেও তার মধ্যে মিলেছে মাত্র একটি ছোট বাঙ্গই। এতে শিশুদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ ক্যামেরার সামনে জানিয়েছে যে প্রতিটি খাবারের প্যাকেটে একটি কেক, একটি ফ্রুটি এবং একটি কমলা দেওয়া হয়েছে। তবে বাস্তবে সেই দাবির সঙ্গে মিল পাওয়া যায়নি। আমাদের ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যায়, বিশাল আকারের খাবারের বক্স থেকে পাওয়া যাচ্ছে শুধুমাত্র একটি ছোট বাঙ্গই।

আরও জানা গেছে, প্রতিটি খাবার প্যাকেটের জন্য প্রায় ২০০ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই বরাদ্দ অনুযায়ী খাবার না পাওয়ায় প্রশ্ন উঠছে—এই ২০০ টাকার খাবার গেল কোথায়? শিশুদের জন্য নির্ধারিত খাবারের অর্থ কি তাহলে অন্যত্র ব্যবহার করা হয়েছে?

এই ঘটনাকে ঘিরে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সাধারণ মানুষ।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top