News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে এসপির কাছে এবিভিপির স্মারকলিপি প্রদান
Image

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে এসপির কাছে এবিভিপির স্মারকলিপি প্রদান

আগরতলা, ১৯ জানুয়ারি: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে ক্রমবর্ধমান যানবাহনের চাপ ও দুর্ঘটনার আশঙ্কার প্রেক্ষিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিল এবিভিপি-এর  ত্রিপুরা বিশ্ব বিদ্যালয় ইউনিট।

এবিভিপির প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক, (আইপিএস)-এর কাছে স্মারকলিপি জমা দিয়ে জানায়, আগরতলা-সাব্রুম সড়কে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেট সংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। অতিরিক্ত গতিতে যান চলাচল, বেপরোয়া ড্রাইভিং ও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে পড়ুয়া ও স্থানীয় পথচারীদের জীবনের ঝুঁকি বেড়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে ওই এলাকায় স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন, গতি নিয়ন্ত্রণে স্পিড ট্র্যাকিং ক্যামেরা বসানো এবং স্পিড লিমিট সংক্রান্ত সাইনবোর্ড স্থাপনের দাবি জানানো হয়। এবিভিপির দাবি, এই পদক্ষেপগুলি গ্রহণ করা হলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে এবং ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার নমিত পাঠক জানান, ছাত্রছাত্রীদের নিরাপত্তা পুলিশ প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আশ্বাস দেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা খুব শীঘ্রই গ্রহণ করা হবে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top