News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা রেল স্টেশন থেকে অস্ত্র ও নিষিদ্ধ কফ সিরাপসহ বিহারের দুই যুবক আটক
Image

আগরতলা রেল স্টেশন থেকে অস্ত্র ও নিষিদ্ধ কফ সিরাপসহ বিহারের দুই যুবক আটক

আগরতলা, ১৮ জানুয়ারি: রেল পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১০০ বোতল নিষিদ্ধ এসকফসহ বিহারের দুই যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকরা রানী কমলাবতী এক্সপ্রেসে করে রাজ্যে প্রবেশ করেছিল। গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ বিষয়ে ডিআইজি রতি রঞ্জন দেবনাথ জানান, ধৃতদের নাম কার্তিক যাদব ও আমোদ। তাদের বাড়ি বিহার রাজ্যে। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী তদন্ত অভিযান জোরদার করা হয়েছে।

Releated Posts

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ত্রিপুরার সড়ক উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিপ্লব দেব, জাতীয় মহাসড়ক সংস্কার ও রোপওয়ে প্রকল্পে জোর

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top