News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিত্যক্ত বিশ্রামাগার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

পরিত্যক্ত বিশ্রামাগার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ১৮ জানুয়ারি: কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত বিশ্রামাগার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম দীপঙ্কর পাল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, ওই পরিত্যক্ত বিশ্রামাগারের আশপাশে লোকজনরা একটি দেহ পরে থাকতে দেখে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মৃত্যু স্বাভাবিক না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কোনও সূত্র পাওয়া যায় কিনা, সে বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Releated Posts

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026

শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আগরতলা, ২৩ জুলাই: চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়া…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top