News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিবিজি রামজি প্রকল্প বাতিল ও এমজিএনরেগা পুনর্বহালের দাবিতে প্রদেশ কংগ্রেসের বৈঠক
Image

ভিবিজি রামজি প্রকল্প বাতিল ও এমজিএনরেগা পুনর্বহালের দাবিতে প্রদেশ কংগ্রেসের বৈঠক

আগরতলা, ১৭ জানুয়ারি: ভিবিজি রামজি প্রকল্প বাতিল করে এমজিএনরেগা পুনর্বহালের দাবিতে ত্রিপুরায় চলমান আন্দোলনে সক্রিয়ভাবে শামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্যজুড়ে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে কংগ্রেস।

সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যে কীভাবে এই আন্দোলন কর্মসূচিকে সঠিক ও সুসংগঠিতভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ সভাপতি পীযুষ বিশ্বাস সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। দীর্ঘদিন পর আজকের এই বৈঠকে কংগ্রেস ভবনে উপস্থিত হতে দেখা যায় বিধায়ক বীরজিৎ সিনহাকেও, যা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে আজকের এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়।

বৈঠকে আন্দোলনের আগামী দিনের কর্মসূচি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top