News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুর থেকে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ
Image

পুকুর থেকে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ

আগরতলা, ১৫ জানুয়ারি: পুকুরে ভেসে উঠলো এক বৃদ্ধের মৃতদেহ। মেলাঘর বটতলী দরগা এলাকায় এক পুকুর থেকে এই মৃতদেহ ভেসে উঠেছে এদিন। মৃত বৃদ্ধের নাম খরিন্দ্র নোয়াতিয়া। তার বাড়ি চন্দুল এলাকায়।

জানা যায়, সোনামুড়া বটতলী পৌষ সংক্রান্তি মেলায় নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধ, অবশেষে পুকুরের জলে মৃত অবস্থায় ভেসে উঠলো তার দেহ। ঘটনার বিবরনে জানা যায়, মেলাঘর থানাধীন চুন্দুল গ্রাম পঞ্চায়েতের কানীপাথর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খরিন্দ নোয়াতিয়া(৮৫), তার পরিবার সহকারে গত মঙ্গলবার রাতে সোনামড়া বটতলী পৌষ সংক্রান্তি মেলাতে আসেন, রাত্র বারোটা পর্যন্ত সবাই একসাথে থাকলেও বারোটার পরে খরিন্দ নোয়াতিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের লোক তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে সোনামুড়া থানায় একটি নিখোঁজ অভিযোগ করেন।

কিন্তু আজকে মেলাঘর থেকে সোনামুড়া মূল সড়কের সঙ্গে ন্যাংটা দরগা লাগুয়া বড় পুকুরে মৃত অবস্থা ভেসে উঠে বৃদ্ধা খরিন্দ নোয়াতিয়া। প্রথমে এক ব্যক্তি দেখতে পেলেও পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল জনতা। খবর দেওয়া হয় মেলাঘর ফায়ার সার্ভিস কে। দ্রুত গতিতে মেলাঘরের ফায়ার সার্ভিস এসে পুকুর থেকে মৃত অবস্থা তাকে তোলে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়।তবে ঘটনা কি, তার কি রহস্য রয়েছে তা উন্মোচন করবে মেলাঘর থানার পুলিশ।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top