News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসম নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে মাতাবাড়িতে পুজো দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
Image

অসম নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে মাতাবাড়িতে পুজো দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

আগরতলা, ১৫ জানুয়ারি: সামনেই অসমের বিধানসভা নির্বাচন। যেকোনো শুভ কাজ শুরু আগে মায়ের আশীর্বাদ বাঞ্ছনীয়। তাই ত্রিপুরেশ্বরী মায়ের দর্শনের জন্যেই এই রাজ্য সফর। আজ রাজ্যে এসে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পুজো দিতে গিয়ে একথা বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বৃহস্পতিবার রাজ্য সফরে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।  বিকেলে আগরতলার এমবিবি বিমানবন্দরে অবতরণ করার পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী কিশোর বর্মন, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

রাজ্য সফরের অংশ হিসেবে অসমের মুখ্যমন্ত্রী উদয়পুর-এ অবস্থিত ত্রিপুরার ঐতিহ্যবাহী ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে চলে যান। সেখানে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মায়ের মন্দিরে আসার কোনো কারণ হয়না, দর্শনের উদ্দেশ্যেই তিনি মায়ের মন্দিরে এসেছেন। নতুন রূপে মাতাবাড়ি সেজে উঠার পর এই প্রথম তিনি মাতাবাড়িতে এসেছেন। এরজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এতো সুন্দর মায়ের মন্দির গড়ে তোলার জন্যে।

তিনি আরো বলেন, সামনেই অসমের নির্বাচন, তার আগে যেকোনো শুভ কাজ শুরুর আগে মায়ের আশীর্বাদ গ্রহন করেন তিনি, সেই লক্ষ্যেই আজকে তিনি মাতাবাড়ীতে দর্শন করেছেন। তবে এই সফরে রাজনৈতিক কোনো বিষয়ে তিনি আলোচনায় বসবেন না বলেও জানান। তাঁর কথায়, সামনেই অসমের নির্বাচন, এই মুহুর্তে তিনি ত্রিপুরার রাজনীতি নিয়ে ভাবছেন না। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আজ তিনি রাজ্যেই অবস্থান করবেন। আগামীকাল সকালে তিনি অসমের উদ্দেশ্যে রওনা দেবেন।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top