News Flash

  • Home
  • দিনের খবর
  • ভুয়ো নথিতে ৩৫ লক্ষ টাকার ঋণ জালিয়াতি, ব্যাঙ্কের এজেন্ট গ্রেফতার
Image

ভুয়ো নথিতে ৩৫ লক্ষ টাকার ঋণ জালিয়াতি, ব্যাঙ্কের এজেন্ট গ্রেফতার

কলকাতা, ১৫ জানুয়ারি : ভুয়ো নথি দেখিয়ে ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকার গৃহঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগে এক ব্যাঙ্ক এজেন্টকে গ্রেফতার করল লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। ধৃতের নাম তবরেজ খান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঋণ জালিয়াতির মূল অভিযুক্তদের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তিনি।

পুলিশ আগেই এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছিল। তদন্তে উঠে আসে, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে ভুয়ো নথি তৈরি করে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের গৃহঋণ আদায় করে নেয়।

হেয়ার স্ট্রিট থানায় গত ২৮ জুন ওই বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক সইফ আলি বিলাল একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের এপ্রিল মাসে কয়েক জন ব্যক্তি জাল নথি জমা দিয়ে ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকার গৃহঋণ নেয়। কিন্তু ঋণ নেওয়ার পর কোনও কিস্তিই পরিশোধ করা হয়নি।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই জালিয়াতিতে ব্যাঙ্কের এক এজেন্ট সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। সেই সূত্র ধরেই তবরেজ খানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতকে জেরা করে চক্রের সঙ্গে যুক্ত আরও কেউ রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনায় ব্যাঙ্কিং ব্যবস্থায় জালিয়াতি রুখতে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে লালবাজার।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top