News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্টরা সবসময়ই পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানের বিরোধিতা করে এসেছে: সাংসদ বিপ্লব কুমার দেব
Image

কমিউনিস্টরা সবসময়ই পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানের বিরোধিতা করে এসেছে: সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৪ জানুয়ারি: কমিউনিস্টরা সবসময়ই পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানের বিরোধিতা করে এসেছে, এমনই অভিযোগ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ বাগবাসা বিধানসভার অন্তর্গত প্রত্যেকরায় এলাকায় আয়োজিত পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

বাগবাসা বিধানসভার অন্তর্গত প্রত্যেকরায় এলাকার ঐতিহ্যবাহী মেলা এবছর ১৩৯তম বছরে পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে এই মেলা ও উৎসব এলাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বক্তব্যে সাংসদ বলেন, দীর্ঘ সময় ধরে কমিউনিস্টরা রাজ্য শাসন করলেও তারা ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের বিরোধিতা করেছে। ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া, পূজা-পার্বণ পালন এমনকি ধর্মচর্চার ক্ষেত্রেও নানা ধরনের বাধা দেওয়া হতো বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় পূজা-পার্বণ, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক মেলার আয়োজন করা হচ্ছে, যার ফলে মানুষের মধ্যে আত্মিক ও সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

তিনি আরও বলেন, বহু বছর ধরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের চেষ্টা চললেও প্রতিবারই রক্তপাত ও অশান্তির সৃষ্টি হয়েছে। বহু মানুষ রাম মন্দির নির্মাণের দাবিতে আত্মবলিদান দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর কোনও রক্তপাত বা অশান্তি ছাড়াই রাম মন্দির নির্মাণ সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

সাংসদের কথায়, বর্তমান সরকার ধর্মীয় চেতনার পাশাপাশি সামাজিকতার প্রচার করছে। বিপরীতে, কমিউনিস্টরা সাধারণ মানুষকে ধর্ম ও সামাজিক আচার-অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করত বলে এদিনের অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top