News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে ছাত্রী আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পড়াশোনার সামগ্রী
Image

সাব্রুমে ছাত্রী আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পড়াশোনার সামগ্রী

আগরতলা, ১১ জানুয়ারি: রবিবার সকালে সাব্রুম মহকুমার অন্তর্গত দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের ছাত্রীদের মধ্যে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

দোতলায় অবস্থিত ছাত্রীদের আবাসনে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনের জেরে ছাত্রীদের বইপত্র, খাতা, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, এমনকি তাদের খাটও সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও ছাত্রী হতাহত হননি বলে জানা গেছে। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026

শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আগরতলা, ২৩ জুলাই: চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়া…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top