News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সফল করার আহ্বান, আগরতলায় বামপন্থী সংগঠনের কনভেনশন
Image

১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সফল করার আহ্বান, আগরতলায় বামপন্থী সংগঠনের কনভেনশন

আগরতলা, ১১ জানুয়ারি : আগামী ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন কর্মসূচিকে রাজ্যে সফল করার লক্ষ্যে সিআইটিইউ সহ বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিষান মোর্চা ও অন্যান্য সংগঠনের উদ্যোগে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক কনভেনশনের আয়োজন করা হয়।

এই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ। উদ্যোক্তা সংগঠনগুলির মধ্যে ছিল সিআইটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি, এআইসিসিটিইউ, সংযুক্ত কিষান মোর্চা, ফেডারেশন ও অন্যান্য সংগঠন।

সভায় শ্রমকোড বাতিল, শ্রমিক স্বার্থবিরোধী নীতি প্রত্যাহার এবং কৃষকদের চরম স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী ১২ ফেব্রুয়ারি ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কেন্দ্রীয় সরকারের নীতির ফলে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জীবন-জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। এর প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

কনভেনশন থেকে রাজ্যজুড়ে আন্দোলন জোরদার করার পাশাপাশি ১২ ফেব্রুয়ারির ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Releated Posts

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026

শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আগরতলা, ২৩ জুলাই: চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়া…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top