News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সায়দাবাড়ির ঘটনায় অযথা রাজনৈতিক মন্তব্য না করাই বাঞ্ছনীয়, প্রশাসন নিজেদের কাজ করছে: মুখ্যমন্ত্রী
Image

সায়দাবাড়ির ঘটনায় অযথা রাজনৈতিক মন্তব্য না করাই বাঞ্ছনীয়, প্রশাসন নিজেদের কাজ করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ জানুয়ারি: সায়দাবাড়ির ঘটনায় অযথা রাজনৈতিক মন্তব্য না করাই বাঞ্ছনীয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের কাজ করছে। রবিবার চুরাইবাড়ি সফরে গিয়ে ঊনকোটি জেলার অশান্তির প্রসঙ্গে বিরোধীদের অপবাদের জবাবে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। 
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন সায়দাবাড়ি এলাকায় সংঘটিত সাম্প্রতিক অশান্তির বিষয়টি প্রশাসন যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। 
ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা বিজেপির ব্যর্থতার অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রী বিরোধীদের এই অপবাদের জবাবে বলেন, সিপিআইএম শাসনামলেও মান্দাই ও খোয়াইয়ে এধরনের ঘটনা ঘটেছিল, এমনকি তাদের একজন মন্ত্রীও নৃশংসভাবে খুন হয়েছিলেন। তখন তারা কী ভূমিকা নিয়েছিল? বিরোধীদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন তিনি। 
মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ধরনের বিষয়ে অযথা রাজনৈতিক মন্তব্য না করাই বাঞ্ছনীয়। পুলিশ তাদের দায়িত্ব পালন করছে এবং দুষ্কৃতীদের গ্রেফতার করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ও মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনকে। তিনি বলেন, রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। 
উল্লেখ্য, কীর্তনের চাঁদাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েকটি বাড়িঘর ও গাড়িতে আগুন লাগানো হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত এসপি অভিনাশ রাইয়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top