News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট মিটারে ৯২ হাজার টাকার বিদ্যুৎ বিল, অসুস্থ চা বিক্রেতা—বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন
Image

স্মার্ট মিটারে ৯২ হাজার টাকার বিদ্যুৎ বিল, অসুস্থ চা বিক্রেতা—বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন

আগরতলা, ১১ জানুয়ারি : স্মার্ট মিটার বসানোর পর আকাশছোঁয়া বিদ্যুৎ বিল পেয়ে চরম বিপাকে পড়েছেন এক ক্ষুদ্র চা বিক্রেতা। জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত প্রমোদনগর ভিলেজের ১ নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকার বাসিন্দা চা বিক্রেতা সহিদ মিয়ার বিদ্যুৎ বিল এসেছে ৯২,৬৫৬ টাকা।
দিন আনি দিন খাই অবস্থায় প্রমোদনগর বাজারে চা বিক্রি করে সংসার চালান সহিদ মিয়া। পরিবারের অভিযোগ, স্মার্ট মিটার লাগানোর পর হঠাৎ করেই এত বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল আসায় তারা হতবাক। বিলের অঙ্ক দেখে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সহিদ মিয়া।
সহিদ মিয়া ও তার পরিবার দাবি করেছেন, তাদের দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে এই বিলের কোনও মিল নেই। বিষয়টি নিয়ে তারা বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন এবং বিদ্যুৎ মন্ত্রীর নিকট লিখিতভাবে আবেদন করেছেন, যাতে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয় এবং ন্যায্য সমাধান করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্মার্ট মিটার বসানোর পর এমন অস্বাভাবিক বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
______ 

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top