News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেট বের করে পিতৃসম্পত্তি আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য
Image

জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেট বের করে পিতৃসম্পত্তি আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ১১ জানুয়ারি: চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে কমলাসাগর বিধানসভা এলাকার দীনদয়াল পঞ্চায়েত থেকে। অভিযোগ, জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে ভুয়ো ডেথ সার্টিফিকেট সংগ্রহের মাধ্যমে পিতৃসম্পত্তি আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় শাসক দলের এক মণ্ডল সম্পাদিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শংকর চক্রবর্তী।

অভিযোগ অনুযায়ী, কমলাসাগর মণ্ডল সম্পাদিকা রীনা চক্রবর্তী, তাঁর স্বামী সুকুমার চক্রবর্তী ও দেবর পঙ্কজ চক্রবর্তী মিলিতভাবে শংকর চক্রবর্তীকে মৃত দেখিয়ে ডেথ সার্টিফিকেট তৈরি করান। এরপর সেই নথির ভিত্তিতে পিতৃসম্পত্তি নিজেদের নামে নামজারি করিয়ে নেন বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী শংকর চক্রবর্তী জানান, তিনি কর্মসূত্রে দীর্ঘদিন বহিঃরাজ্যে বসবাস করছিলেন। সম্প্রতি বাড়িতে ফিরে পিতৃসম্পত্তি বণ্টনের বিষয়ে আলোচনা করতে গিয়েই বিষয়টি তার নজরে আসে। তখনই তিনি জানতে পারেন, কাগজে-কলমে তাকে মৃত দেখিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে।

শংকর চক্রবর্তীর আরও অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় তাকে ভয়ভীতি দেখানো হয়। এমনকি তে দা ও ছুরি নিয়ে তার উপর হামলার চেষ্টাও করা হয় বলে তিনি দাবি করেন। পাশাপাশি, বিষয়টি প্রকাশ্যে আনলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বর্তমানে নিজেকে অসহায় অবস্থায় দেখে শংকর চক্রবর্তী সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, কীভাবে একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হলো, তা খতিয়ে দেখে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়। একই সঙ্গে তিনি তার পিতৃসম্পত্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি, এই ঘটনার সঙ্গে যুক্ত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top