News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডুম্বুর জলাধারে ভাসমান অবস্থায় উদ্ধার নিখোঁজ যুবকের দেহ
Image

ডুম্বুর জলাধারে ভাসমান অবস্থায় উদ্ধার নিখোঁজ যুবকের দেহ

আগরতলা, ৯ জানুয়ারি: শুক্রবার ভোর প্রায় ৬টা ১০ মিনিট নাগাদ রাইশ্যাবাড়ি থানার অন্তর্গত হেলিপ্যাড সংলগ্ন ডুম্বুর জলাধার থেকে নিখোঁজ যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম ধর্মজিৎ চাকমা(১৮)। তিনি গণ্ডাছড়া থানার অন্তর্গত ভকতপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ধর্মজিৎ চাকমা নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই তার সন্ধানে তল্লাশি চলছিল। টানা ৭২ঘণ্টা এনডিআরএফ ও ডুবুরী দ্বারা তল্লাশি চালানো হয়। কিন্তু তারপরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ তার মৃতদেহ ভেসে উঠে। অবশেষে আজ সকালে ডুম্বুর জলাধারে তার দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাইশ্যাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top