News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই অগ্নিকাণ্ড, ভস্মীভূত দুটি বসতঘর, ক্ষতির পরিমাণ ৩৫ লক্ষাধিক বলে দাবি
Image

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই অগ্নিকাণ্ড, ভস্মীভূত দুটি বসতঘর, ক্ষতির পরিমাণ ৩৫ লক্ষাধিক বলে দাবি

আগরতলা, ৯ জানুয়ারি: কমলপুর মহকুমার পশ্চিম কুচাই নালা গ্রাম পঞ্চায়েত-এর অন্তর্গত দারাং গ্রাম-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সমীর দাস নামে এক ব্যক্তির বাড়ির দুটি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

জানা যায়, গতরাতে ওই বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার সময় হঠাৎই বাড়ির একাংশে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির দুটি ঘরে।

স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ঘরের যাবতীয় আসবাবপত্র, গৃহস্থালির সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

বাড়ির মালিক সমীর দাসের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

পূর্ব থানার বিশেষ অভিযানে মাদক কারবার ও নেশা সেবনের অভিযোগে ২৩ জন আটক, উদ্ধার নেশাসামগ্রী

আগরতলা, ৭ আগস্ট: রাজ্যজুড়ে চলমান নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে পূর্ব থানার পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য…

ByByReshmi Debnath Aug 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৭ আগস্ট: বিদ্যুৎ পরিষেবার দীর্ঘদিনের দুরবস্থা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভে ফেটে…

ByByReshmi Debnath Aug 7, 2026

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top