News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় তিপরা মথা কারণ অশান্তি রাজ্যের ভবিষ্যৎকে পিছিয়ে দেয় : রাজেশ্বর দেববর্মা
Image

হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় তিপরা মথা কারণ অশান্তি রাজ্যের ভবিষ্যৎকে পিছিয়ে দেয় : রাজেশ্বর দেববর্মা

আগরতলা, ৮ জানুয়ারি: বিজেপি কর্মীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ অনাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তিপ্রা মথা দল কখনওই হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কারণ, অশান্তি রাজ্যের ভবিষ্যৎকে পিছিয়ে দেয়। হেজামারায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিপরা মথা দলের মুখপাত্র রাজেশ্বর দেববর্মা।

এদিন তিনি বলেন, তিপরা মথায় হিংসা কখনো কাম্য নয়। প্রদ্যোত কিশোর দেববর্মা বারবার রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেন। প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন, রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব পক্ষকে একত্রিত হয়ে কাজ করতে হবে। হিংসা বা অশান্তি রাজ্যের ভবিষ্যৎকে পিছিয়ে দেয়।

রাজেশ্বর দেববর্মা আরও বলেন, রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকল রাজনৈতিক দল ও নাগরিকদের দায়িত্ব। গণতান্ত্রিক ব্যবস্থায় মতভেদ থাকতে পারে, কিন্তু তা কখনওই হিংসার মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। হেজামারার ঘটনায় যারা জড়িত, তারা যে দলেরই হোক না কেন, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এই দাবি জানান তিনি। তিনি আরও বলেন, যারা এই হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top