News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে মামলা করলেন মন্ত্রী সুধাংশু দাস
Image

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে মামলা করলেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ৫ জানুয়ারি: মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে অপপ্রচার, জনসমক্ষে মিথ্যাচার এবং মন্ত্রীর ব্যাক্তিগত সুনাম ক্ষুন্ন করার অভিযোগের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের মন্ত্রী সুধাংশু দাস।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী রাজু দত্ত বলেন, সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জীতেন্দ্র চৌধুরী মন্ত্রী সুধাংশু দাস এবং তাঁর ভাইকে নিয়ে কিছু মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন। বিরোধী দলনেতা দাবি করেন মন্ত্রী ভাই হিমাংশু দাস রাজ্যের সর্বোচ্চ করদাতা। ওই অভিযোগের ফলে মন্ত্রীর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

তিনি আরও বলেন, মন্ত্রীর পক্ষ থেকে এই মামলাটি পরিচালনা করছেন পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব। যিনি পশ্চিম জেলার দায়রা আদালতে মামলাটি দায়ের করেছেন। তাঁর কথায়, মামলাটি জনসমক্ষে মিথ্যাচার ও মানহানির অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top