News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে ফের চুরির ঘটনা, এক সপ্তাহে একই দোকানে দু’বার হাতসাফাই
Image

বিশালগড়ে ফের চুরির ঘটনা, এক সপ্তাহে একই দোকানে দু’বার হাতসাফাই

বিশালগড়, ৪ ডিসেম্বর: এক সপ্তাহের ব্যবধানে একই দোকানে পরপর দু’বার চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, এই ঘটনায় কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ।ঘটনাটি ঘটেছে বিশালগড়ের কড়ইমুড়া এলাকায়।

দোকান মালিক আলম খান জানান, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দোকানের ছাদ কেটে ভেতরে ঢুকে মূল্যবান সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান, কিছুদিন আগেও একই কায়দায় তাঁর দোকানে চুরির ঘটনা ঘটেছিল। পরপর দু’বার একই দোকানে চুরি হলেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কেউ ধরা পড়েনি বলে অভিযোগ।
এলাকাবাসী ও দোকান মালিকের দাবি, রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে। অবিলম্বে এলাকায় পুলিশি টহল বাড়ানো এবং নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন তারা। ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।

Releated Posts

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026

শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আগরতলা, ২৩ জুলাই: চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়া…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top