News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শীতের প্রকোপ, আবহাওয়া দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী
Image

শীতের প্রকোপ, আবহাওয়া দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ জানুয়ারি: আবহাওয়া দপ্তরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট পাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাজ্যের স্কুলগুলোতে শীতের ছুটির বিষয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

প্রসঙ্গত, শীতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় এডিসি (স্বশাসিত জেলা পরিষদ) এলাকার সমস্ত স্কুল আজ থেকে আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে রাজ্যের অন্যান্য এলাকার স্কুলগুলির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা জানান, বিষয়টি তাঁর গোচরে এসেছে। তিনি বলেন, এই ব্যাপারে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট পাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, শীতের প্রকোপ যদি আরও বাড়ে এবং তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা নিচে নেমে যায়, সেক্ষেত্রে রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলিতেও ছুটি ঘোষণা করা হতে পারে। তবে একসঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যাতে না হয়, সেই বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই পড়াশোনার ধারাবাহিকতাও বজায় রাখা প্রয়োজন। আগামী কয়েকদিন তাপমাত্রা কী রকম থাকবে, আবহাওয়ার পূর্বাভাস দেখে বিষয়টি অনুধাবন করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

রাজ্য সরকারের এই অবস্থানের দিকে নজর রেখে অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top