News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়োগের দাবিতে শিক্ষা ভবন ফেরাও টেট পরীক্ষার্থীদের, মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে মিছিল আটক পুলিশের
Image

নিয়োগের দাবিতে শিক্ষা ভবন ফেরাও টেট পরীক্ষার্থীদের, মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে মিছিল আটক পুলিশের

আগরতলা, ২৯ ডিসেম্বর : একত্রে নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনের ঘেরাও করেন টেট পরীক্ষার্থী বেকার যুবক যুবতীরা। বিক্ষোভ চলাকালীন শিক্ষা ভবন থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। তবে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় পৌঁছনোর আগেই পুলিশি ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেওয়া হয়। তাঁদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করা হোক।

তাঁদের অভিযোগ, গত ২০২২ সালে টেট পরীক্ষায় হয়েছিল। তাতে ৩৬১ জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না । এ বিষয়ে একাধিকবার মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে সোমবার সকালে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা জানান, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top