News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারে মালগাড়ির দুর্ঘটনায় ১৯টি ওয়াগন লাইনচ্যুত, নদীতে পড়ে ১০টি বগি
Image

বিহারে মালগাড়ির দুর্ঘটনায় ১৯টি ওয়াগন লাইনচ্যুত, নদীতে পড়ে ১০টি বগি

জামুই, ২৮ ডিসেম্বর : বিহারের জামুই জেলায় একটি মালগাড়ির অন্তত ১৯টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে ১০টি ওয়াগন সেতু থেকে নীচে নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনার ফলে রেল চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। তবে, স্বস্তির বিষয় যে, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে জামুই জেলার সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টের কাছে বারুয়া নদীর উপর অবস্থিত সেতুতে এই দুর্ঘটনা ঘটে। জসিডিহ-ঝাঝা রেলপথে চলাচলকারী সিমেন্ট বোঝাই একটি মালগাড়ি আচমকাই লাইনচ্যুত হয়। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ, সেতুর উপর দিয়ে যাওয়ার সময় একের পর এক বিকট শব্দে ওয়াগনগুলি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাস্থলটি আসানসোল রেল ডিভিশনের অধীনে অবস্থিত জসিডিহ–ঝাঝা মূল রেললাইনের ব্রিজ নম্বর ৬৭৬ এবং খুঁটি নম্বর ৩৪৪/১৮-এর কাছাকাছি।

এই দুর্ঘটনার পর আপ ও ডাউন—দু’দিকের রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিউল–জসিডিহ শাখায় চলাচলকারী একাধিক যাত্রী ও মালগাড়ি বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, আরপিএফ ও রেলের প্রযুক্তি বিভাগের আধিকারিকরা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার ব্যাপারে আরও বিস্তারিত জানা গেছে, সিমেন্ট বোঝাই মালগাড়িটি জসিডি থেকে ঝাঝার দিকে যাচ্ছিল এবং তেলওয়া বাজার হাল্টের কাছে বাধুয়া নদীর উপর অবস্থিত 676 নম্বর সেতুতে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় মোট ১৬ থেকে ১৯টি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে তিনটি ওয়াগন সেতু থেকে বাধুয়া নদীতে পড়ে যায়। কয়েকটি কামরা সেতুর উপর পাল্টি খেয়ে একে অপরের উপরে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্র্যাকের আশেপাশে সিমেন্টের বস্তা ছড়িয়ে পড়তে দেখা যায়।

রেলের তরফে জানানো হয়েছে, আপাতত এই রুটে রেল চলাচল ব্যাহত রয়েছে। তবে রেলের পক্ষ থেকে বলা হয়েছে, মালগাড়ির ৮টি বগি লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধারকাজ চলছে। “যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে দুর্ঘটনাস্থলে,” জানান রেল মুখপাত্র সরস্বতী চন্দ্র।

তিনি আরও বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, কোনও যান্ত্রিক বা ট্র্যাকের ত্রুটির কারণে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছে। ট্র্যাক মেরামতির পরই রেল চলাচল পুনরায় শুরু হবে।”

রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনার পর হাওড়া-দিল্লি রুটের বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এআরটি (এক্সিডেন্ট রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে এবং লাইন পরিষ্কার করার তৎপরতা চলছে।

এছাড়া, দুর্ঘটনার ফলে কিউল-জসিডি সেকশনে বেশ কয়েকটি যাত্রী ও মালবাহী ট্রেন বাতিল করা হয়েছে।

Releated Posts

ভারতের উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বের কাজে লাগতে পারে: অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তিনির্ভর কৃষি-সহ ভারতের উন্নয়নের অভিজ্ঞতা এখন বিশ্বের অন্যান্য দেশও কাজে…

ByByNews Desk Sep 2, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের তদন্ত কমিটিতে আরও এক প্রাক্তন বিচারপতি

কলকাতা, ২ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (জেইউ) গত ১৯ ও ২০ আগস্টের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন…

ByByNews Desk Sep 2, 2026

মহারাষ্ট্রে এসআইআর খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর

নয়াদিল্লি/মুম্বই, ১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ নিয়ে দ্বৈত মানদণ্ডের জায়গা নেই’: এসসিও সম্মেলনে মোদির কড়া বার্তা

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থায়ন, নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়—সন্ত্রাসবাদের পুরো ব্যবস্থাটিই ভেঙে ফেলার আহ্বান…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top