News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশি ‘গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা, গ্যাসের বুলেট ট্যাঙ্কার আটক
Image

বাংলাদেশি ‘গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা, গ্যাসের বুলেট ট্যাঙ্কার আটক

আগরতলা, ২৭ ডিসেম্বর : বোধজংনগর থানাধীন ভগবান চৌধুরী গংলুং এলাকায় স্থানীয় জনতা বাংলাদেশ থেকে আসা ৮টি গ্যাসের বুলেট ট্যাঙ্কার আটক করে।

নিরাপত্তা বাহিনীর বরাতে জানা গেছে, এই গ্যাসের বুলেট ট্যাঙ্কারগুলো রাশিয়া থেকে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছিল। যা বোধজংনগর আইওসি’র বটলিং প্ল্যান্টে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। স্থানীয়রা “বাংলাদেশি ‘গো ব্যাক’ স্লোগানে” দিতে দিতে ট্যাঙ্কার আটকে রাখে।

স্থানীয়দের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হলেও আন্তর্জাতিক স্তরে বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমনের শিকার হচ্ছে। কোথাও সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে আবার কোথাও তাঁদেরকে মেরে ফেলা হচ্ছে। তাঁরা অবিলম্বে এই ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে জনতার এই কর্মসূচি ভারতের সাথে সীমান্ত সংলগ্ন অঞ্চলে সামাজিক উত্তেজনা সৃষ্টি করেছে।

Releated Posts

আগরতলায় ৩ ও ৪ সেপ্টেম্বর ইসকনের জন্মাষ্টমী মহোৎসব

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

দুর্ঘটনা রুখতে উদয়পুরে কড়া ট্রাফিক নজরদারি, জরিমানা ২ অভিভাবককে

আগরতলা, ২ সেপ্টেম্বর: মন্দিরনগরী উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ ও ট্রাফিক…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top