News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীও নাকি বাঁচাতে পারবেন না’—মহিলা ঠিকাদারকে হুমকি, টাকারজলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

মুখ্যমন্ত্রীও নাকি বাঁচাতে পারবেন না’—মহিলা ঠিকাদারকে হুমকি, টাকারজলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৬ ডিসেম্বর: মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবেন না—এই ভাষায় ভয়েস মেসেজে ফের হুমকি দেওয়া হয়েছে মহিলা ঠিকাদার সরস্বতী লোধকে। ঘটনার জেরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। একই সঙ্গে টাকারজলা থানার পুলিশের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, গতকাল রাতে একটি ভয়েস মেসেজে সরস্বতী লোধকে সরাসরি হুমকি দেওয়া হয়। এর আগে কিছুদিন পূর্বে বিজয় নদীর তীরে বোল্ডার নির্মাণের কাজে বাধা দেওয়া নিয়ে প্রতিবাদ করায় তার উপর প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্তদের বেধড়ক মারধরে গুরুতর আহত হন সরস্বতী লোধ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

এই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে টাকারজলা থানায় মামলা দায়ের করা হলেও পুলিশি পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা ও তার পরিবার। অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

সূত্রের দাবি, সরস্বতীর অভিযোগের ভিত্তিতে বালু মাফিয়া সুকান্ত ঘোষের বিরুদ্ধে বন দপ্তর ব্যবস্থা গ্রহণ করেছিল। এর জেরেই ক্ষোভ থেকে সরস্বতীর উপর হামলা চালানো হয়। অভিযুক্ত সুকান্ত ঘোষ, ভবতোষ ঘোষের ছোট ভাই। অভিযোগ উঠেছে, ভাইয়ের প্রভাব খাটিয়ে অভিযুক্ত পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে।

সংবাদমাধ্যমের সামনে আহত সরস্বতী লোধ বলেন, “আমি সঠিক বিচার চাই। আমার উপর যারা হামলা করেছে, তাদের অবিলম্বে কঠোর শাস্তি হোক।” একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং নির্যাতিতাকে নিরাপত্তা দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

ত্রিপুরায় জেলা কংগ্রেস সভাপতিদের নাম ঘোষণা, সাংগঠনিক পুনর্গঠনে এআইসিসির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) সভাপতিদের…

ByByReshmi Debnath Jun 2, 2026

যাত্রীবাহী অটোর আড়ালে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, উদ্ধার বস্তাবন্দী বিপুল পরিমাণ শুকনো গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২ জুন:  সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা যাত্রীবাহী অটো। প্রতিদিন অসংখ্য মানুষ কর্মস্থল, বাজার কিংবা…

ByByReshmi Debnath Jun 2, 2026

আম চাষে স্বনির্ভর তপন জ্যোতি, জল সংরক্ষণের দাবিতে কৃষকের আবেদন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া,২ জুন: গন্ডাছড়া মহকুমার ঠাকুরছড়া ভিলেজের গড়িয়া পাড়ার কৃষক তপন জ্যোতি চাকমা আম চাষ করে অর্থনৈতিকভাবে…

ByByReshmi Debnath Jun 2, 2026

আগরতলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: খেলাধুলায় সাফল্য অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নিজের সুস্থ দেহ এবং সুস্থ…

ByByReshmi Debnath Jun 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top