News Flash

  • Home
  • দিনের খবর
  • এএমইউ ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে খুন, আতঙ্ক আলিগড়ে
Image

এএমইউ ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে খুন, আতঙ্ক আলিগড়ে

আলিগড়, ২৫ ডিসেম্বর : আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসের মধ্যেই এক শিক্ষককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার রাত প্রায় ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বরের লাইব্রেরি ক্যান্টিনের কাছে এই ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বাইকে এসে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিহত শিক্ষকের নাম রাও দানিশ। তিনি এএমইউ-র এবিকে ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক ছিলেন। সিভিল লাইন্স থানার আওতাধীন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, দানিশ বন্ধুদের সঙ্গে বসেছিলেন, সেই সময় স্কুটিতে চেপে আসা হামলাকারীরা আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর মাথায় দুটি গুলি লাগে এবং তিনি গুরুতর জখম হন।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এএমইউ-র প্রোক্টর অধ্যাপক মহম্মদ ওয়াসিম আলি জানান, লাইব্রেরির কাছে গুলির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত শিক্ষককে চিকিৎসার জন্য পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে এএমইউ-র উপাচার্য নায়মা খাতুনও মেডিক্যাল কলেজে পৌঁছান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে আলিগড়ের এসপি ময়াঙ্ক পাঠক জানান, ঘটনার তদন্তে একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যক্তিগত শত্রুতা-সহ সমস্ত দিক থেকে তদন্ত চলছে। নিহত শিক্ষকের পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এই ঘটনায় এএমইউ ক্যাম্পাস জুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top