News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, প্রিয়ঙ্কা গান্ধির কড়া সমালোচনা
Image

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, প্রিয়ঙ্কা গান্ধির কড়া সমালোচনা

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বাড়তে থাকা অত্যাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি। সম্প্রতি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যুবক দিপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি কেন্দ্র সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। প্রিয়ঙ্কা দাবি করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে কূটনৈতিক আলোচনা চালানো উচিত দিল্লির।

এক্স হ্যান্ডেলে প্রিয়ঙ্কা গান্ধি এই হত্যাকাণ্ডের বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি বাংলাদেশে চলতে থাকা ধর্মীয়, জাতীয় এবং পরিচয়ের ভিত্তিতে অত্যাচারের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করতে অনুরোধ জানান। তিনি দিপু চন্দ্র দাসের হত্যা ঘটনাকে “চরম উদ্বেগজনক” বলে উল্লেখ করেন এবং ধর্মীয় বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এদিকে, ময়মনসিংহ জেলার ভালুকা এলাকায় এক তরুণ গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে বৃহস্পতিবার রাতে একটি উন্মত্ত জনতার দ্বারা পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, ঘটনাটি রাত ৯টার দিকে ঘটে। হামলাকারীরা দীপুকে বেঁধে মারধর করে এবং পরে তার মৃতদেহে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার সময় উপস্থিত জনতা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে, যার কারণে এটি আরও মর্মান্তিক হয়ে ওঠে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা রিপন মিঞা ঘটনাটি সম্পর্কে সংবাদমাধ্যমে জানান, “বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ, উন্মত্ত জনতা দীপুকে পিটিয়ে মারে এবং পরে তার দেহে আগুন ধরিয়ে দেয়।” পুলিশের দাবি, হামলাকারীদের মধ্যে কিছু পরিচিত ব্যক্তিও ছিল।

এই ঘটনায় বাংলাদেশে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং প্রতিবেশী ভারতসহ বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রিয়ঙ্কা গান্ধি হত্যাকাণ্ডের বিষয়টি কেন্দ্র সরকারের কাছে তুলে ধরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top