News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, ৩৫ বাংলাদেশি মৎস্যজীবী আটক করল কোস্ট গার্ড
Image

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, ৩৫ বাংলাদেশি মৎস্যজীবী আটক করল কোস্ট গার্ড

ফ্রেজারগঞ্জ, ১৮ ডিসেম্বর: অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। তাদের সঙ্গে থাকা দুটি ট্রলারও আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় সন্দেহজনক ওই দুটি ট্রলার নজরে পড়ে কোস্ট গার্ডের।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রলার দু’টি শনাক্ত করার পরই কোস্ট গার্ড দ্রুত অভিযান চালিয়ে সেগুলিকে আটক করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে। পরে মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়।

থানায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আটক মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার দুপুরে তাদের কাকদ্বীপ আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, গত দু’মাসে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে একাধিক বাংলাদেশি ট্রলার আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। এই ঘটনাগুলি ঘিরে উপকূলবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top