News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প উপস্থাপন , ৪৫১ কোটি টাকার ২১টি প্রকল্প অনুমোদন
Image

মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প উপস্থাপন , ৪৫১ কোটি টাকার ২১টি প্রকল্প অনুমোদন

আগরতলা, ১৮ ডিসেম্বর : আজ মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী (ডোনার)-এর সামনে মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানে মোট ৪৫১ কোটি মূল্যের ২১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে ২৬৭.৫ কোটি অর্থায়ন করা হবে রাজ্য সরকার, পর্যটন মন্ত্রক এবং পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলের মাধ্যমে। এর ফলে ত্রিপুরার পর্যটন পরিকাঠামো আরও সুদৃঢ় হবে এবং রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প বাস্তবায়িত হলে ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ত্রিপুরা আজ রূপান্তরমূলক উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top