News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত আটজন তীর্থযাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর দপ্তর এক্স-এ পোস্ট করে জানায়, অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা মর্মাহত। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার ভোরের দিকে চিন্তুর–নারেদুমিল্লি ঘাট রোডে দুর্ঘটনাটি ঘটে। তীক্ষ্ণ বাঁক ও দুর্গমতার জন্য পরিচিত এই রাস্তায় ৩৭ আরোহী (যার মধ্যে দুইজন চালকও ছিলেন) নিয়ে বেসরকারি একটি বাস গভীর খাঁদে পড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক একটি বাঁক ঠিকমতো নিতে না পারায় বাসটি সেফটি ওয়ালে ধাক্কা খেয়ে খাদে গড়িয়ে পড়ে।

চিত্তুর জেলার তীর্থযাত্রীদের দলটি তেলেঙ্গানার ভদ্রাচলম মন্দির দর্শনের পর কাকিনাডার অন্নাভরম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল।

ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে বিলম্ব হয়। এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় দুর্ঘটনার খবর প্রথমে দেরিতে পৌঁছায় মথুগুড়া থানায়। খবর পেয়ে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমে পড়ে। আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিন্তুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচটি পুলিশ গাড়ি ও তিনটি অ্যাম্বুল্যান্স উদ্ধারকাজে অংশ নেয়।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত রিপোর্ট তলব করেন। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top