News Flash

  • Home
  • প্রধান খবর
  • অবৈধ ডিজিটাল লোন অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কেন্দ্র ও আরবিআইয়ের নতুন উদ্যোগ
Image

অবৈধ ডিজিটাল লোন অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কেন্দ্র ও আরবিআইয়ের নতুন উদ্যোগ

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : অবৈধ ডিজিটাল লোন অ্যাপের মাধ্যমে নাগরিকদের ওপর বাড়তে থাকা প্রতারণা ও শোষণ রোধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকারের বিভিন্ন দপ্তর ও আরবিআই-এর মধ্যে নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে যাতে অননুমোদিত ডিজিটাল লোন অ্যাপগুলোর কার্যক্রম দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়।

আরবিআই ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে একটি ডিজিটাল লেন্ডিং অ্যাপ ডাইরেক্টরি চালু করেছে। এই তালিকায় শুধুমাত্র অনুমোদিত, নিয়ন্ত্রক সংস্থার আওতায় থাকা অ্যাপগুলোকেই রাখা হয়েছে। ফলে সাধারণ গ্রাহকরা সহজেই বুঝতে পারবেন কোন অ্যাপটি বৈধ এবং কোনটি নয়।

সীতারামণ জানান, অবৈধ লোন অ্যাপ চিহ্নিত হলে তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯এ ধারার অধীনে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে অ্যাপটি ব্লক করার নির্দেশ দিতে পারে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

২০২৫ সালের ৮ মে আরবিআই ডিজিটাল লেন্ডিং ডিরেকশনস, ২০২৫ জারি করে। এতে পুনরুদ্ধার প্রক্রিয়া, গ্রাহকের ডেটা সুরক্ষা, অভিযোগ নিষ্পত্তি—সহ একাধিক বাধ্যতামূলক নির্দেশনা রয়েছে। এগুলো মানতে হবে সকল রেগুলেটেড এন্টিটি, লেন্ডিং সার্ভিস প্রোভাইডার এবং সংশ্লিষ্ট ডিজিটাল লোন অ্যাপ-কে।

সরকার বড় ইন্টারনেট প্ল্যাটফর্ম ও মেসেজিং সার্ভিসগুলোর সঙ্গে সমন্বয় করে এসব অ্যাপের কার্যকলাপ নজরদারিতে রেখেছে। এ ছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার অবৈধ লোন অ্যাপ বিশ্লেষণে সক্রিয় ভূমিকা পালন করছে।

নাগরিকদের সাইবার অভিযোগ জানানোর জন্য চালু রয়েছে ন্যাশনাল সাইবারক্রাইম রিপোর্টিং পোর্টাল এবং হেল্পলাইন নম্বর ১৯৩০।

জনগণ যেন অবৈধভাবে আমানত সংগ্রহ বা অনুমোদনহীন ঋণ দেওয়ার অভিযোগ জানাতে পারে, সে জন্য সচেত পোর্টাল এবং রাজ্যস্তরের সমন্বয় কমিটি কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top