News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুমতিহীন জুয়া ও মেলা প্রদর্শনী; তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
Image

কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুমতিহীন জুয়া ও মেলা প্রদর্শনী; তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন

ধর্মনগর, ৬ ডিসেম্বর: ধর্মনগর মহকুমা অন্তর্গত কদমতলা ব্লকের কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুমতি ছাড়াই রমরমিয়ে চলছে জুয়া ও মেলা প্রদর্শনী। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগ সামনে আসতেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে তৎপরতা।

এ বিষয়ে জানতে চাইলে ধর্মনগর মহকুমা শাসক (এসডিএম) চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, মহকুমা প্রশাসনের তরফ থেকে এ ধরনের কোনও অনুমোদন দেওয়া হয়নি। তিনি আরও জানান, ঘটনা সম্পর্কে তিনি ইতোমধ্যেই জেলা পুলিশ সুপার ও কদমতলা থানার ওসিকে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

অনুমতিহীনভাবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এই ধরনের কার্যকলাপ চলায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সকলের নজর।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top