News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বক্সনগর পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই যুবক
Image

বক্সনগর পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই যুবক

আগরতলা, ৬ ডিসেম্বর: পাচারকালে বক্সনগর পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে দুই যুবক। আহত দুই যুবককে প্রথমে বিশালগড় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

শনিবার সকালে ওই ঘটনাটি ঘটে। যখন সাদ্দাম হোসেন ও সোনু মিঞা নামের দুই যুবক ভারত-বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে গেলে বিএসএফের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আহত দুই যুবককে প্রথমে বিশালগড় হাসপাতাল নিয়ে আসা হয়, তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের সতর্কতা জারি থাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বিএসএফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top