News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুক্তাপুকুর পাড়ে ১৭ নম্বর ওয়ার্ডের নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ওপেন জিমের
Image

মুক্তাপুকুর পাড়ে ১৭ নম্বর ওয়ার্ডের নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ওপেন জিমের

আগরতলা, ৩ ডিসেম্বর: আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুক্তাপুকুর পাড়ে সেন্ট্রাল জোনের অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের নতুন অফিস গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। একই সঙ্গে তিনি ওই স্থানে নির্মিত ওপেন জিমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন মনিকা দাস দত্ত, কর্পোরেটর শিখা ব্যানার্জি, স্নিগ্ধা দাস দেব, নিবাস দাস, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

মেয়র দীপক মজুমদার জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ওয়ার্ড অফিসের। মানুষের সুবিধার কথা মাথায় রেখেই নতুন অফিস গৃহ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে ১৭ নম্বর ওয়ার্ড অফিস ভবন। পাশাপাশি ওপেন জিম তৈরির দাবিও দীর্ঘদিনের ছিল। এলাকার বাসিন্দাদের শারীরিক সুস্থতার জন্য এই জিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। তিনি জানান এই জিম তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top