News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, পলাতক অভিযুক্ত
Image

সোনামুড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, পলাতক অভিযুক্ত

আগরতলা, ২ ডিসেম্বর: সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির লোকের অনুপস্থিতিতে এক নির্মাণকর্মী ওই নাবালিকার ওপর নির্যাতনের চেষ্টা চালায় বলে অভিযোগ। ঘটনার পর কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে বাথরুমে গিয়ে নিজের প্রাণ রক্ষা করে ছাত্রীটি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম জহর মিয়া (৫০)। তিনি ছাত্রীর বাড়ির পাশেই দেওয়াল নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন। অভিযোগ, ঘটনাদিনেও তিনি কাজের অজুহাতে বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন। নাবালিকাটি বাড়িতে একা আছে বুঝতে পেরে তিনি ঘরে ঢুকে তাকে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

হঠাৎ চিৎকার শুনে ছুটে আসেন ছাত্রীর ঠাকুরমা। তাঁকে দেখে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনায় নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

এখনো অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানিয়েছে সোনামুড়া থানা। পুলিশ একটি মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে।

———-

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top