News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে গাঁজা-বিরোধী অভিযান: তিন লক্ষ গাঁজা গাছ ধ্বংস
Image

বিশালগড়ে গাঁজা-বিরোধী অভিযান: তিন লক্ষ গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ২ ডিসেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে বিশালগড় থানার পুলিশ। বংশীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। এদিন প্রায় তিন লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ওসি বিজয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী—পুলিশ সদস্য, জেলা গোয়েন্দা শাখা, বনদপ্তর, সিআরপিএফ, পুরুষ ও মহিলা টিএসআর—একযোগে বংশীবাড়ি এডিসি ভিলেজের রঘুনন্দন ঠাকুরপাড়া ও জগৎ রামপুর এলাকার টিলা ভূমিতে অভিযান চালায়।
অভিযানে ৭০টি প্লটে প্রায় ৩ লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

অভিযানের সময় বহু গাঁজা চাষি তাঁদের ফসল ধ্বংস না করার জন্য পুলিশকে অনুরোধ করেন। কেউ জানান, মেয়ের বিয়ের খরচ জোগাতে গাঁজা চাষ করেছেন; আবার কেউ বলেন, গাছ কেটে দিলে তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়বেন। কিন্তু আইন রক্ষাকারী বাহিনী তাদের অনুরোধে কর্ণপাত না করে নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী একের পর এক সব গাঁজা বাগান ধ্বংস করে।

ওসি বিজয় দাস সাংবাদিকদের জানান, গাঁজা বিরোধী এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে, এবং জেলার প্রতিটি থানায় এ ধরনের অভিযানে কড়া নজরদারি বজায় রাখা হবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top