News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোদ পুলিশ সুপার অফিসে বিধায়ক বীরজিৎ সিনহাদের উপর আক্রমণের চেষ্টার অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি
Image

খোদ পুলিশ সুপার অফিসে বিধায়ক বীরজিৎ সিনহাদের উপর আক্রমণের চেষ্টার অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ নভেম্বর:
পর্বর রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর জেলা। কংগ্রেস ভবনে অগ্নি সংযোগের চেষ্টা এবং হামলার ঘটনায়
ঘটনাস্থল পরিদর্শনে আজ দুপুরে উপস্থিত হন কৈলাসহরের বিধায়ক ও প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতা বিরজিৎ সিনহা। তাঁর সঙ্গে ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোঃ বাদরুজ জামানসহ কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

পরিদর্শনকালে স্থানীয় নেতৃত্ব হামলার বিবরণ তুলে ধরে গত দুই দিন ধরে শহরে চলা অশান্ত পরিবেশ সম্পর্কে বিধায়ককে অবহিত করেন। পরে বিরজিৎ সিনহা নেতৃত্বাধীন কংগ্রেস প্রতিনিধিদল উত্তর জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সুপার অফিসে পৌঁছালে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, ঠিক সেই সময় কার্যালয়ের সামনে কিছু দুষ্কৃতকারী কংগ্রেস কর্মীদের উপর ফের আক্রমণের চেষ্টা চালায়।

এ বিষয়ে কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, জেলা পুলিশ সুপারের কার্যালয়ও নিরাপদ নয়। সেখানেও দুষ্কৃতিকারীরা প্রবেশ করে হামলার চেষ্টা করছে। তাহলে উত্তর জেলার মানুষ কতটুকু নিরাপদ রয়েছেন তার বলার অপেক্ষা রাখেনা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি দ্রুত এ ধরনের অশান্তিকর পরিবেশ সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিন ফের হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও আধাসামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় পুনরায় আতঙ্ক ছড়ালেও প্রশাসন জানিয়েছে, শহরে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top