News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশের বর্তমান শাসকদল বিজেপির হাতে গণতন্ত্র ও সংবিধান আজ বিপদের মুখে : কংগ্রেস বিধায়ক গোপাল রায়
Image

দেশের বর্তমান শাসকদল বিজেপির হাতে গণতন্ত্র ও সংবিধান আজ বিপদের মুখে : কংগ্রেস বিধায়ক গোপাল রায়

আগরতলা, ২৬ নভেম্বর : দেশের বর্তমান শাসকদল বিজেপির হাতে গণতন্ত্র ও সংবিধান আজ বিপদের মুখে। সংবিধান বাঁচাও দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রদেশ কংগ্রেসের এক সভায় বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।

তিনি আরও অভিযোগ করেন- রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ২০১৮ সালের নির্বাচনের আগে দেওয়া একটিও প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি সরকার। বেকার যুবকদের কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাঁদের নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

গোপাল রায়ের দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় যুব সমাজ নেশায় জড়িয়ে পড়ছে এবং কেউ কেউ নেশা পাচারেও যুক্ত হচ্ছে, অথচ সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরও বলেন, বিজেপির ভিতরেই এখন পচন ধরেছে। আইনশৃঙ্খলা তলানিতে। দলীয় দ্বন্দ্বে জর্জরিত শাসকদল রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। সংবিধান রক্ষা করতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে গোপাল রায় অভিযোগ করেন, সংবিধান রচনাকারী ও বাস্তবায়নকারীদের স্মরণে ধর্মনগরে যখন সভা চলছিল, তখন বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা হামলা চালায়। অন্যান্য নেতারাও কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে গণতন্ত্র-বিরোধী ও জনবিরোধী নীতি প্রয়োগের অভিযোগ তোলেন।

বুধবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষসহ দলের অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top