News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবসে পশ্চিম জেলা গণতান্ত্রিক নারী সমিতির বিশেষ সেমিনার অনুষ্ঠিত
Image

আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবসে পশ্চিম জেলা গণতান্ত্রিক নারী সমিতির বিশেষ সেমিনার অনুষ্ঠিত

আগরতলা, ২৫ নভেম্বর: সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আজ নকল সংসদে আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে ‘নারী নির্যাতন ও প্রতিকার’ শীর্ষক একদিনের সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেত্রী রমা দাস বলেন, আজ আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস—রাষ্ট্র সংঘ ঘোষিত একটি বিশেষ দিন। সারা দেশ তথা রাজ্যে প্রতি বছর দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে আসছে। নারীদের সুরক্ষা প্রদান করা সরকারের দায়িত্ব হলেও বর্তমান সময়ে নারীরা নানাভাবে লাঞ্ছিত হচ্ছে। তাই এই দিনের তাৎপর্য আরও বাড়ছে।

নারী নির্যাতনের প্রতিকারে কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক তৎপরতা জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। অনুষ্ঠান জুড়ে নারী নিরাপত্তা ও অধিকার নিয়ে বিভিন্ন দিক আলোচনা করা হয়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top