News Flash

Image

বাইক–অটো সংঘর্ষে গুরুতর আহত তিন

আগরতলা, ২৪ নভেম্বর : রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ওই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে যাত্রীবাহী অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ শুনে তারা ছুটে গিয়েছেন এবং সাথে সাথে বিশালগড় দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব ও অটোচালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top