News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বালি ও মাটি ধানের জমিতে পড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা, প্রতিবাদে সড়ক অবরোধ
Image

রাস্তার বালি ও মাটি ধানের জমিতে পড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ নভেম্বর:
অবৈজ্ঞানিক কাজের ফলে কৃষকদের মাথায় হাত। রাস্তার বালি ও মাটি ধানের জমিতে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এরই ফলে গ্রামবাসীদের সড়ক অবরোধ। ঘটনা উত্তর জেলার ধর্মনগর মহকুমার পশ্চিম ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ এবং ৩ নং ওয়ার্ড এলাকায়।

উক্ত এলাকা দিয়ে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক ২০৮ এ–এর রাস্তার কাজের জন্য ফেলা অতিরিক্ত মাটির ফলে সড়কের দু’পাশের প্রায় ২০-২৫ খানি কৃষিজমি এখন জলমগ্ন হয়ে পুকুরে পরিণত হয়েছে। বর্ষার জলে জমা জলের কারণে জমিতে কোনো ধরনের চাষাবাদ করা যাচ্ছে না।স্থানীয়দের অভিযোগ, জমা জলের ফলে বহু পুকুরের মাছ ভেসে গেছে এবং মূল্যবান গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। এতে প্রায় কুড়িটি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমনকি বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকে প্লাবিত হয়েছে।

জানা যায়, গত প্রায় তিন বছর ধরে এই বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ চললেও গত এক বছর ধরে মাটি ফেলে কাজ শুরু হওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত। ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে একাধিকবার নির্মাণ সংস্থার সঙ্গে স্থানীয় পঞ্চায়েত ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের প্রধান দাবি, ওই এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হোক অথবা জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রায় ১৫ দিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের জলন্ত দাবি নিয়ে ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন। নির্মাণ সংস্থার প্রতিনিধিরা এসে এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তখন অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় রবিবার সকাল থেকে ফের অনির্দিষ্টকালের জন্য নির্মীয়মান বিকল্প জাতীয় সড়কে বাঁশ বেঁধে সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় মানুষজন।এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ চললেও নির্মাণ সংস্থা বা প্রশাসনের কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসায় ক্ষোভ আরও দ্বিগুণ হয়।স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, দ্রুত স্থায়ী সমাধান না হলে তাঁরা এই আন্দোলন অব্যাহত রাখবেন।এদিকে, অবরোধের জেরে বিকল্প জাতীয় সড়কে পথচারী ও নির্মীয়মান সংস্থার যানবাহন চালকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top