News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলায় গাঁজা বিরোধী অভিযান: একদিনে ধ্বংস ১২ লক্ষেরও বেশি গাঁজা গাছ
Image

সিপাহীজলায় গাঁজা বিরোধী অভিযান: একদিনে ধ্বংস ১২ লক্ষেরও বেশি গাঁজা গাছ

আগরতলা, ১৮ নভেম্বর : অবৈধ মাদক দমনে বড় সফলতা পেল সিপাহীজলা জেলা পুলিশ। জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে পরিচালিত বিশেষ গাঁজা বাগান ধ্বংস অভিযানে একদিনে ৫টি থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা ১২ লক্ষের অধিক গাঁজা গাছনউচ্ছেদ করা হয়েছে।

এই ব্যাপক অভিযানে অংশ নেয় ৫টি থানার পুলিশ সদস্যসহ মোট ৫০০ জন বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জওয়ান। দূরদরাজ জঙ্গল এলাকায় ছড়িয়ে থাকা গাঁজা চাষ সনাক্ত করে ধ্বংস করে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, মাদকমুক্ত সিপাহীজলা গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top