News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জায়গা ক্রয়কে কেন্দ্র করে চাঁদার দাবিতে মিষ্টি ব্যবসায়ীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ
Image

জায়গা ক্রয়কে কেন্দ্র করে চাঁদার দাবিতে মিষ্টি ব্যবসায়ীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ

আগরতলা, ১৭ নভেম্বর : জায়গা ক্রয়কে কেন্দ্র করে চাঁদার দাবিতে মিষ্টি ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। পাশাপাশি, পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও উঠেছে। পরবর্তী সময়ে কাঁকড়াবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা যায়, কাঁকড়াবন থানাধীন বসন্তনগর এলাকার বাসিন্দা এবং কাঁকড়াবন নেতাজি চৌমুহনী এলাকার মিষ্টি ব্যবসায়ী লক্ষণ সাহা সম্প্রতি একটি জমি ক্রয় করেন। এরপর থেকেই এলাকার সমাজদ্রোহী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করতে শুরু করে বলে অভিযোগ।

লক্ষণ সাহার স্ত্রী ববিতা সাহা অভিযোগ করেন, অভিযুক্ত রাজিব দাস, সঞ্জয় রায় সরকার সহ কয়েকজন প্রথমে তাদের বাড়িতে গিয়ে চাঁদার দাবি জানায়। লক্ষণ সাহা টাকা দিতে অস্বীকার করায় রাতে তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে দাবি করেন তিনি।

পরদিন সকালে লক্ষণ সাহা নিজের দোকানে গেলে সেখানেও অভিযুক্তরা গিয়ে তাকে লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ ববিতা সাহার।

ঘটনার পর পরিবারটি কাঁকড়াবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top