News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিহারের ফলাফল সম্পর্কে বিজেপি গুরুতর সন্ধিহানে ছিলেন, জয়ের উল্লাসে বিরোধীদের উপর আক্রমণ নিন্দনীয়: বিরোধী দলনেতা
Image

বিহারের ফলাফল সম্পর্কে বিজেপি গুরুতর সন্ধিহানে ছিলেন, জয়ের উল্লাসে বিরোধীদের উপর আক্রমণ নিন্দনীয়: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর:
বিহারের ফলাফল নিয়ে বিজেপি গোটা দেশে সন্দিহানে ছিলেন। গত ২০ বছরের অপশাসন, দুর্নীতি, জনবিচ্ছিন্নতাই এর মূল কারণ। বিহারের ফলাফল সম্পর্কে আজ এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন, বিহারে নির্বাচন কে কেন্দ্র করে ত্রিপুরার বিজেপি নেতৃত্বদের মধ্যেও হৃদ কম্পন শুরু হয়েছিল। গোটা দেশ থেকে নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ উঠছে। খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে এসেছে। নির্বাচন কমিশনের পদে তথ্যের সঙ্গে বিহারের ফলাফলের কোন মিল নেই। বিহারের ইতিহাসে এর আগে কখনো হয়নি যে কোন দল ১০১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৫ টি আসনে জয়লাভ করেছে। মুখ্য নির্বাচন কমিশনার বলছেন বিহারের ভোটার ৭ কোটি ৪২ লক্ষ। কিন্তু ভোটের পর হিসাবে দেখা যাচ্ছে ভোট পড়েছে ৭ কোটি ৪৫ লক্ষ। অর্থাৎ এই হিসেবে ১০০ শতাংশ এর উপরে ভোট পড়েছে। কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী বিহারে ভোট পড়েছে ৬৭ শতাংশ। গোটা নির্বাচনটি গোজামিলের মাধ্যমে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার।

তিনি আরো বলেন, এভাবে বেশি দিন সম্ভব নয়। বিজয় মিছিল থেকে যেভাবে বেছে বেছে সিপিআইএমদের আক্রমণ করা হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top