News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুয়ো ফোনে হয়রানির শিকার বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তর
Image

ভুয়ো ফোনে হয়রানির শিকার বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তর

আগরতলা, ১৪ নভেম্বর:

শুক্রবার সকালে ভুয়ো ফোনের কারণে চরম দুর্ভোগের মুখে পড়ল বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তর। জানা গেছে, সকালে দপ্তরের অফিসে একটি অজানা নম্বর থেকে ফোন করে জানানো হয় যে নোয়াপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পান, ওই এলাকায় এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। সম্পূর্ণ ভুয়ো খবরের ভিত্তিতে অগ্নিনির্বাপক দলকে ছুটে আসতে হয়, যা তাদের স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটায়।

দপ্তরের কর্মীদের অভিযোগ, এ ধরনের ভুয়ো কল কেবল সরকারি সম্পদের অপচয়ই নয়, বরং প্রকৃত জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়াতেও বিঘ্ন সৃষ্টি করতে পারে। তারা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top