News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব ডায়াবেটিস দিবসে ভারতরত্ন সংঘ ক্লাবে বিনামূল্যে রক্তে সুগার পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত
Image

বিশ্ব ডায়াবেটিস দিবসে ভারতরত্ন সংঘ ক্লাবে বিনামূল্যে রক্তে সুগার পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত

আগরতলা, ১৪ নভেম্বর:

বিশ্ব ডায়াবেটিস ডে উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার আগরতলার ভারতরত্ন সংঘ ক্লাবে বিনামূল্যে রক্তে সুগার পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বার্তাও পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ও চিকিৎসক ড. দিলীপ দাস, বিশিষ্ট চিকিৎসক ড. প্রদীপ ভৌমিকসহ অন্যান্য চিকিৎসক, সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবীরা।

বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ডায়াবেটিস এখন এক নীরব কিন্তু অত্যন্ত বিপজ্জনক রোগ। সময়মতো শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের মাধ্যমেই এর জটিলতা প্রতিরোধ করা সম্ভব। তিনি ডায়াবেটিসের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগকে আরও প্রসারিত করার ওপর জোর দেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top