News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাগবাসা–ধর্মনগর সড়কে রেলওভার ব্রিজ নির্মাণের সম্ভাবনা, সম্ভাব্য স্থান পরিদর্শনে বিধায়ক যাদব লাল দেবনাথ সহ আধিকারিকবৃন্দ
Image

বাগবাসা–ধর্মনগর সড়কে রেলওভার ব্রিজ নির্মাণের সম্ভাবনা, সম্ভাব্য স্থান পরিদর্শনে বিধায়ক যাদব লাল দেবনাথ সহ আধিকারিকবৃন্দ

ধর্মনগর, ১৩ নভেম্বর : বহু প্রতীক্ষার পর বাগবাসা–ধর্মনগর সড়কের রেল ক্রসিং এলাকায় রেলওভার ব্রিজ নির্মাণের সম্ভাবনা বাস্তবায়নের পথে। বৃহস্পতিবার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথের নেতৃত্বে একদল আধিকারিক প্রস্তাবিত ওভার ব্রিজের সম্ভাব্য স্থান সরজমিনে পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক দপ্তর, ধর্মনগর মহকুমা দপ্তর, পিডাব্লিউডি দপ্তরসহ রেল বিভাগের প্রতিনিধিরাও।

উল্লেখ্য, বহুদিন ধরেই এই রেল ক্রসিং এলাকায় ওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন শতাধিক যানবাহন এই পথে চলাচল করে, ফলে রেলগেট বন্ধ থাকলে দীর্ঘ যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। জরুরি পরিষেবার যানবাহন যেমন অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িও প্রায়শই আটকে পড়ে।

বিধায়ক যাদব লাল দেবনাথের উদ্যোগে বিষয়টি প্রধানমন্ত্রী দপ্তরে তোলা হলে রেল মন্ত্রক ও রাজ্য সরকার উভয়েই পদক্ষেপ গ্রহণ করে। রেলওয়ে বোর্ডের এক অফিস মেমোর্যান্ডাম অনুযায়ী, বাগবাসা–ধর্মনগর সেকশনের ১০-বি কিলোমিটার ৪২/৪-৫ এলাকায় রেলওভার ব্রিজ নির্মাণের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রেলওয়ে বোর্ড রাজ্য সরকারকে জমি হস্তান্তর ও নো অবজেকশন সার্টিফিকেট (NOC) প্রদানের জন্য অনুরোধ করেছে।

স্থানীয়দের মতে, এই ওভার ব্রিজ নির্মিত হলে বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে। এক বাসিন্দা বলেন, রেলগেটের কারণে প্রতিদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এমনকি অ্যাম্বুলেন্সও আটকে যায়। যদি ব্রিজ তৈরি হয়, তাহলে সত্যিই স্বস্তির নিশ্বাস ফেলতে পারব।

সরকারি ও প্রশাসনিক উদ্যোগে আশার আলো দেখা দিয়েছে এলাকাবাসীর মুখে — রেলওভার ব্রিজ নির্মিত হলে বাগবাসা–ধর্মনগর সড়ক আরও নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলে আশা সকলের।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top