News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর-পূর্বাঞ্চলীয় পর্যটন সার্কিট সম্পর্কে ডোনার মন্ত্রীর সাথে পর্যালোচনা সভায় যোগদান করেন মুখ্যমন্ত্রী
Image

উত্তর-পূর্বাঞ্চলীয় পর্যটন সার্কিট সম্পর্কে ডোনার মন্ত্রীর সাথে পর্যালোচনা সভায় যোগদান করেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ নভেম্বর: ত্রিপুরার পর্যটন খাতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে “মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট” গঠনের প্রস্তাব নিয়ে ডোনারমন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকে আগরতলা, নীরমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া এবং ডম্বুরকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন সার্কিট গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

প্রস্তাবিত এই ট্যুরিস্ট সার্কিটটি ৪ রাত ও ৫ দিনের একটি ভ্রমণ পরিকল্পনা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যাতে অন্তর্ভুক্ত থাকবে— আগরতলা, নীরমহল, সিপাহিজলা, উদয়পুর, ছবিমুড়া ও ডুম্বুর। এই সার্কিটের মাধ্যমে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় গুরুত্বকে একত্রে উপস্থাপন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বৈঠকে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী প্রস্তাবটির প্রতি ইতিবাচক সাড়া দেন এবং প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক দিকের জন্য অর্থায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের পর্যটন অবকাঠামোকে আরও মজবুত করা, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা এবং ত্রিপুরাকে উত্তর-পূর্বাঞ্চলের একটি সামগ্রিক ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।

সরকারি সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও পর্যটন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Releated Posts

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026

‘সুস্থ সমাজই গড়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ জাতি’ — আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদির আহ্বান

কলকাতা, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে নেতৃত্ব দেন…

ByBySandeep Biswas Jun 21, 2026
Scroll to Top