News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় বিশাল গাঁজা বিরোধী অভিযান, ধ্বংস ৩৬টি গাঁজার বাগান ও ২টি নার্সারি
Image

সোনামুড়ায় বিশাল গাঁজা বিরোধী অভিযান, ধ্বংস ৩৬টি গাঁজার বাগান ও ২টি নার্সারি

সোনামুড়া, ৯ নভেম্বর: গাঁজাচাষ বিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ। শুক্রবার সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর ও বাতাদোলা এলাকায় পরিচালিত যৌথ অভিযানে প্রায় ৩৬টি গাঁজা বাগান এবং ২টি গাঁজা নার্সারি ধ্বংস করা হয়েছে। অভিযানে ধ্বংস হওয়া গাছ ও চারা মিলিয়ে প্রায় ২ লক্ষ ৬০ হাজার গাঁজা গাছ ছিল বলে জানা গেছে। পুরো চাষটি প্রায় ৪০ একর জমি জুড়ে বিস্তৃত ছিল, যা বন দপ্তরের অন্তর্গত ভূমি।

এই বিশাল অভিযানে অংশ নেয় সোনামুড়া থানার পুলিশ, ৮১ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ (দীপক বিওপি, ধনপুর বিওপি, এনসি নগর বিওপি, বাতা লাভ বিওপি, মতিনগর বিওপি, আনন্দপুর বিওপি), এছাড়াও উপস্থিত ছিল সোনামুড়া ফরেস্ট রেঞ্জ, বক্সনগর ফরেস্ট রেঞ্জ, ১ম বিএন টিএসআর (পুরুষ ও মহিলা), ১১ বিএন টিএসআর, এবং অন্যান্য সহযোগী ইউনিট।

অভিযান চলাকালীন পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ ও বিএসএফের জওয়ানরা। পরে বন দপ্তরের তত্ত্বাবধানে ধ্বংস করা হয় গাঁজার বাগান ও নার্সারিগুলি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে অবৈধ গাঁজাচাষ রুখতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top